বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মহামারির ঝুঁকি সত্ত্বেও স্কুল খোলা রাখতে জাতিসঙ্ঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

জাতিসঙ্ঘ এবং বিশ্ব ব্যাংক বুধবার নতুন এক প্রতিবেদনে কোভিড-১৯ এর ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে। তারা প্রতিবেদনে বিশেষ করে গরিব দেশগুলোতে শিশু শিক্ষার ওপর মহামারির ক্ষতিকর প্রভাব তুলে ধরেছে। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরিব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

জাতিসঙ্ঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলো ফের খুলে দেয়া এবং শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে জোরালোভাবে ক্লাস শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বব্যাপী শিশু শিক্ষার ক্ষেত্রে মহামারির ভয়াবহ ক্ষতিকর প্রভাব আমাদের আর দেখার প্রয়োজন নেই।’

জাতিসঙ্ঘ সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব ব্যাংক আরো বলেছে, এ মহামারির কারণে গরিব ও ধনী দেশগুলোর মধ্যে প্রদত্ত শিক্ষার ব্যাপক পার্থক্য হ্রাসে এসব দেশেরে জন্য স্কুল শিক্ষা ব্যবস্থায় দ্রুত বিনিয়োগ করা জরুরি হয়ে পড়েছে।

জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে ইউনিসেফ, ইউনেস্কো ও বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন তৈরি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com