বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ঝাড়খন্ডের জঙ্গলে তিনজনের শিরচ্ছেদ, হাতুড়ে ডাক্তারের খোঁজে পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার

ভারতের ঝাড়খন্ড রাজ্যের উপজাতি অধ্যুষিত একটি এলাকার জঙ্গল থেকে একই পরিবারের তিন সদস্যের শিরচ্ছেদ করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার এসব মরদেহ উদ্ধার করা হয়। কালো জাদুবিদ্যা চর্চার অভিযোগে পরিবারটিকে প্রায় তিন সপ্তাহ আগে অপহরণ করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। এরপর তাদেরকে শিরচ্ছেদ করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ঝাড়খন্ডের খুন্তি জেলার কুদা গ্রাম থেকে গত ৭ অক্টোবর নিখোঁজ হন বিরষা মুণ্ডা (৪৮), তার স্ত্রী সুক্রু পুর্তি (৪৩) ও মেয়ে সোমওয়ার পুর্তি (২০)। গত ১২ অক্টোবর পরিবারটির বিবাহিত মেয়ে তেলানি বাবা-মা এবং ছোট বোনকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। স্থানীয় সাইকো থানায় অভিযোগে দায়েরের পরই ঘটনাটি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ।

তেলানি জানান, তিনি গত ৮ অক্টোবর স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বাবার বাড়িতে এসে দরজা বন্ধ দেখে তিনি ভাবেন কেউ হয়তো বাড়িতে নেই। পরে সব প্রতিবেশীর কাছে তার বাবা, মা, বোনের খোঁজ নিলেও তারা কিছু জানাতে পারেনি। সম্ভাব্য সব জায়গাতে খোঁজার পর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। জমি নিয়ে বিরোধের কারণে কয়েকজন গ্রামবাসী তার বাবা, মা ও বোনকে অপহরণ করে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, ওই তিনজনের খোঁজে ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি শুরু হয়। তবুও কারও সন্ধান পাওয়া যায়নি। পরে তেলানির অভিযোগে উল্লেখ থাকা নয় গ্রামবাসীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

খুন্তি জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, ‘ভুক্তভোগীদের বাড়ির কাছের জঙ্গলে রাবা নদীর কাছের একটি গর্ত থেকে ওই তিনজনের শিরচ্ছেদ করা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রায় ২৩ দিন আগে কালো জাদুবিদ্যা চর্চার অভিযোগে কয়েক গ্রামবাসী তাদের অপহরণ করে বলে শোনা যাচ্ছে। আমরা একই গ্রামের  সোমা মুন্ডা, রাঘু মুন্ডা এবং বিশরা মুন্ডা নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। তারা এই অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।’ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানান তিনি।

চলতি মাসের শুরুতে ওই গ্রামে এক নবজাতকের জন্ম হয়।নবজাতকটি জন্মের কয়েক দিনের মাথায় মারা যায়। স্থানীয় হাতুড়ে ডাক্তার নবজাতকটির পরিবারকে জানায়, বিরষা মুন্ডার পরিবারের করা কালো জাদুবিদ্যার চর্চার কারণেই নবজাতকটির মৃত্যু হয়ে। এই ঘটনার পর থেকেই বিরষা মুন্ডার পরিবারের তিন সদস্য নিখোঁজ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com