শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শ্রাবন্তীর তৃতীয় সংসারও ভাঙছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৮৩ বার

টলিউডে জোর গুঞ্জন৷ দীর্ঘদিন ধরে যে খবর জমছিল, তা এখন স্পষ্ট৷ ফের শ্রাবন্তীর সংসারে চিড় লাগার ইঙ্গিত৷ আর এই ইঙ্গিতে সায় দিলেন খোদ শ্রাবন্তীর স্বামী রোশন৷ তবে তিনিও পুরো ব্যাপারটা স্পষ্ট করে না বলে, হালকা করে ছুঁয়ে গেলেন৷রোশনের কথা থেকেই সংসার ভাঙার গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল৷ রটে গেল ফের সংসার ভাঙছে শ্রাবন্তীর ৷ টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন সিং। সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাদের সংসার ভাঙনের বিষয়ে জানিয়েছেন, হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই। এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করব। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে৷ সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী৷ বিয়েও করেন৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান৷ ভালোই চলছিল সব৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে ভাঙন? জল্পনা জমছে টলিপাড়ায় ৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com