শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ট্রাম্প-বাইডেন লড়াই : প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে চিত্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩১৭ বার

কে হচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে জয়ের ব্যাপারে দুই প্রার্থীই বেশ আশাবাদী। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার কাছাকাছিই রয়েছেন। তবে প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে এই অবস্থা।

এখন পর্যন্ত জো বাইডেন এগিয়ে ২৩৮ ইলেক্টোরাল ভোটে। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩ ইলেক্টোরাল ভোট। জেতার জন্য দরকার ২৭০ ইলেক্টোরাল ভোট। এখনো বেশ কয়েকটি রাজ্যের ফলাফল বাকি থাকায় অপেক্ষার প্রহর গুণছে বিশ্ববাসী।

তবে ডেমোক্র্যাটদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা ভোট চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না।’

অন্যদিকে, প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। তবে সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com