শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৭৩ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজ্য জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ৯১৭ ভোটে এগিয়ে গেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনঃনির্বাচিত হতে চান, জর্জিয়ায় জেতা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সেখানে জো বাইডেন এগিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জয়লাভের পথ অনেক সংকুচিত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, জর্জিয়ায় এখনো এক শতাংশ ভোট গণনা বাকি আছে। কিন্তু এগুলো যেহেতু ডাকযোগে দেওয়া ভোট, তাই এগুলো বেশিরভাগই জো বাইডেনের পক্ষে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুধু জর্জিয়া নয়, অন্য আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতেও প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দিক থেকে প্রচণ্ড চাপের মুখে আছেন। নির্বাচনের দিন রাতে সেখানে ভোট গণনায় তিনি যেখানে প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন, সেই ব্যবধান এখন কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ হাজারে। আরও দুটি রাজ্য অ্যারিজোনা এবং নেভাডাতেও জো বাইডেন এগিয়ে আছেন।

যদি কেবল ওই দুটি রাজ্যেও জো বাইডেন জিতে যান, তাহলেও তিনি প্রেসিডেন্ট হতে যে ২৭০টি ইলেকটোরাল ভোট দরকার, তা নিশ্চিত করে ফেলতে পারেন।

জো বাইডেনের ইলেকটোরাল ভোট এখন ২৫৩। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকটোরাল ভোট হচ্ছে ২১৪।

জর্জিয়ায় জো বাইডেনের বিজয় ডেমোক্র্যাট পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। এই রাজ্য ১৯৬৪ সাল থেকে এ পর্যন্ত চারবার ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে, শেষবার ছিল ১৯৯২ সালে যখন বিল ক্লিনটন ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন। জর্জিয়ার আশে-পাশের রাজ্যগুলো সব রিপাবলিকান প্রার্থীর পক্ষে, আমেরিকার রাজনৈতিক মানচিত্রে যেগুলো লাল রং-এ দেখানো হয়। বাইডেন জয়ী হলে মানচিত্রে জর্জিয়া হবে লাল সমুদ্রে একটি নীল দ্বীপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com