শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফের মা হলেন সংগীতশিল্পী বিউটি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৩৪ বার

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত সোমবার (২ নভেম্বর) তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। তার নাম রেখেছেন নাসিক আহমেদ। মা ও ছেলে দুজনই ভালো আছেন।

নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন।  তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।’

বিউটি আরও লেখেন, ‘যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিল। এসময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিলে। এই কঠিন সময়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।’ তার সন্তান যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিউটি।

সংগীতশিল্পী বিউটি ঘর বেঁধেছেন হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে। ২০১৬ সালে তাদের প্রথম ছেলেসন্তান রায়াত পৃথিবীর মুখ দেখে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com