শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা

ঘূর্ণিঝড়ে যেসব সতর্কতা অবলম্বন করবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৬৯০ বার

ঘূর্ণিঝড় বুলবুল শনিবার দিনের শেষ দিকে আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায়। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এলাকাকে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে আজ শনিবার সন্ধ্যার আগে পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ের আগে, তাণ্ডব চলার মধ্যে এবং ঝড় থেমে যাওয়ার পর কী করবেন আর কী করা উচিত নয় সে বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড়ের আগে:
যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

এই সময়ে অনেক গুজব রটে। সে সবে কান দেবেন না।

জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুন।

লোকের মুখের কথা না শুনে শুধুমাত্র সরকারি বার্তায় বিশ্বাস রাখুন।

ঝড়ে গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তাই নিজের মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন। বিপদের সময় যে কোনও মুহূর্তে মোবাইলের দরকার হতে পারে।

পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রেখে দিন।

ঘূর্ণিঝড়ের সময়:

ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। তা নাহলে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

ঘরের দরজা-জানলা ভাল করে বন্ধ রাখুন। ফোটানো বা ক্লোরিন দেওয়া পানি পান করুন।

ঝড়ের সময় যদি রাস্তায় থাকেন, তা হলে যত দ্রুত সম্ভব কোনও সুরক্ষিত স্থানে আশ্রয় নিন। গাছ বা বিদ্যুতের খুঁটির নীচে দাঁড়াবেন না।

রেডিও/ট্রানজিস্টারে খবর শুনুন।

ঘূর্ণিঝড়ের পর:

ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনও বাড়িতে আশ্রয় নেবেন না।

ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।

সূত্র : আবহাওয়া অধিদফতরের ফেসবুক পেজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com