শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশকারী সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস-এর (বিএলএস) প্রধানকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত তিন মাসে কর্মসংস্থান অনেকটাই ধীর হয়ে গেছে, এমন প্রতিবেদন প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নির্দেশনা দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএলএসের প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের শুল্কনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বিএলএসের কমিশনার এরিকা ম্যাকএন্টারফারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কর্মসংস্থান পরিসংখ্যান বিকৃত করার অভিযোগ আনেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তে ওয়াল স্ট্রিট বড় ধাক্কা খেয়েছে। অনেক বিশ্লেষকই যখন পূর্বাভাস দিচ্ছেন ট্রাম্পের শুল্কনীতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সেই সময়ে অর্থনৈতিক তথ্যে হোয়াইট হাউসের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা নিয়ে ট্রাম্প এগোনোর পর বিশ্বজুড়ে শেয়ারবাজারও টালমাটাল হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com