শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কিডনি রোগের লক্ষণ জানুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৮৪ বার

কিডনি রোগের ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে অসংখ্য লক্ষণ দৃশ্যমান হয়ে ওঠে। এসব লক্ষণ একেকজনের ক্ষেত্রে একেক ধরনের হয়ে থাকে। যেমন- সকালে ঘুম থেকে ওঠার পর কেউ কেউ চোখ, মুখ ও পা ফোলা ফোলা অনুভব করে থাকেন। ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, এমনকি দুর্বল ভাবও চলে আসে। বারবার প্রস্রাবের চাপ, বিশেষ করে রাতে অনুভূত হওয়া। অল্প বয়সে উচ্চ রক্তচাপ।

শারীরিক দুর্বলতা, রক্ত ফ্যাকাসে হয়ে যাওয়া। অল্প হাঁটার পর, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বা তাড়াতাড়ি ক্লান্তি অনুভব করা। বয়স ছয় বছর পার হওয়ার পরও রাতে বিছানায় প্রস্রাব করা। প্রস্রাব কম আসা। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া অনুভব করা এবং প্রস্রাবে রক্ত বা পুঁজের উপস্থিতি। প্রস্রাব করার সময় কষ্ট হওয়া। ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হওয়া। পেটের মধ্যে গিট হওয়া, পা ও কোমরে যন্ত্রণা ইত্যাদি।

এসবের মধ্যে যে কোনো একটি লক্ষণের উপস্থিতি থাকলে কিডনির রোগের আশঙ্কা করা যায়। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। জটিল কিন্তু সম্পূর্ণ নিরাময় হয় না। দুর্ভাগ্যবশত অনেক গভীর কিডনির রোগের লক্ষণ শুরুতে কম দেখা যায়। এ জন্য যখনই কিডনির রোগের আশঙ্কা হয়, তখনই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com