শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজে হামলা, শিক্ষকদের মারধর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরবে: পাকিস্তান

এবার কোটিতে ‘মিস বুবলী’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩০৫ বার

‘বীর’ ছবির গান ‘মিস বুবলী’। কোনালের গাওয়া এই গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। গানটি ইতিমধ্যেই দেখেছেন কোটি দর্শক। মজার বিষয় হলো- কোনালের গাওয়া আর বুবলীর ঠোঁটে ‘পাসওয়ার্ড’ ছবির ‘আগুন লাগাইলো’ ও ‘বীর’র ‘তুমি আমার জীবন’ আগেই কোটি দর্শকদের কাছে পৌঁছেছে। তৃতীয় গান হিসেবে কোটির তালিকায় এবার যুক্ত হলো ‘মিস বুবলী’ গানটি।

কোনালের ভাষ্য, ‘কোটি ভিউ মানে কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের ভালোবাসায় সত্যিই আমি সিক্ত।’

তিনি আরও বলেন, ‘দর্শকদের জন্য গান করি। তারা আন্তরিকতার সঙ্গে গানগুলো গ্রহণ করছেন, এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার।’

এদিকে, ‘মিস বুবলী’ গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় আর সুর-সংগীত করেন আকাশ সেন। শাকিব খানের এসকে ফিল্মের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি ‘বীর’। শাকিব-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সোহেল খান, নাদিম, কাজী হায়াৎ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com