সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বরিশালে ‘আব্বা গ্রুপের’ হামলায় ছাত্রদল নেতা জখম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৩৪ বার

বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত কিশোর গ্যাংয়ের ‘আব্বা গ্রুপের’ সদস্যরা। পাশাপাশি একটি খাবার হোটেলও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত ১০টায় নগরীর কালীবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজসংলগ্ন ফাহিম হোটেলে এ ঘটনা ঘটে। আহত টিপুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রফিকুল ইসলাম টিপুর সহযোগী ও কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা মো. রুবেল জানান, টিপু কালীবাড়ি রোডের ফাহিম হোটেলে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে কিশোর গ্যাং লিডার সৌরভ বালা, তানজিম রাব্বি, রাজিন, সাগরসহ ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল টিপুর ওপর হামলা চালায়। এ সময় হোটেলটি ভাঙচুর এবং টিপুকে কুপিয়ে জখম করা হয়।

টিপুর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কোনো রাজনৈতিক নয়, মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সাদমান নামে এক কলেজছাত্র জানান, হামলাকারীরা বরিশালের চিহ্নিত কিশোর গ্যাং ‘আব্বা গ্রুপের’ সদস্য। এদের বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। বরিশাল সিটি কলেজের অধ্যক্ষকে মারধরের পর গা ঢাকা দিয়েছিল এ গ্রুপটি।

টিপুকে কুপিয়ে জখমের মধ্য দিয়ে এরা আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ইন্টার্ন চিকিৎসক তন্ময় চক্রবর্তী জানান, আহত ব্যক্তির মাথায় ছয়টি এবং শরীরে একটি কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।  তার চিকিৎসা চলছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com