শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজে হামলা, শিক্ষকদের মারধর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরবে: পাকিস্তান

কোনো বিষয় নিয়ে লুকোচুরি পছন্দ করি না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩১১ বার

সাদিয়া পারভীন পপি, জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন। সম্প্রতি এই চিত্রনায়িকা ফেসবুকে লিখেছেন ‘নতুন গন্তব্যের পথে’। তার এমন পোস্ট ঘিরে ভক্তদের মনে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই জানতে চেয়েছেন, বিষয়টি আসলে কি। কেউ কেউ আবার জানিয়েছেন অভিনন্দনও।

‘নতুন গন্তব্যের পথে’ প্রসঙ্গে জানতে চাইলে পপি বলেন, ‘আসলে বিষয়টি তেমন কিছুই না। এ নিয়ে ভক্তদের ভাবনায় পড়ার কোনো কারণ নেই।’

তাহলে পোস্টে কি বোঝাতে চেয়েছেন? উত্তরে পপি বলেন, ‘আমি সিনেমার মানুষ, সিনেমার কথাই বলবো। সম্প্রতি নতুন এক ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ব্যাস, এইটুকুই এর বাইরে আর কিছু না। ছবির নাম ও বাকি প্রসঙ্গ এখন বলবো না, সময় হলে জানাবো।’

আপনার নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপতি’র কাজ কতদূর? জানতে চাইলে পপি বলেন, ‘আগামী শুক্রবার থেকে আবার এর শুটিং শুরু হবে। এবার টানা কাজ করবো। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এটি যৌথভাবে নির্মাণ করছেন রাজু আলীম ও মাসুমা তানি। আশা করি, খুব শিগগিরই দর্শক ছবিটি দেখতে পারবেন।’

ছবির গল্প প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘সমসাময়িক গল্প নিয়ে তৈরি হচ্ছে “ভালোবাসার প্রজাপতি”। প্রেম, বাস্তবতা আর করোনাকালে আমাদের ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে এর গল্প। বাকিটা জানতে হলে পুরো ছবি দেখতে হবে। আশা করি, ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।’

এবার জানতে চাই ব্যক্তিগত জীবন প্রসঙ্গে। বিয়ে করছেন কবে? উত্তরে পপি বলেন, ‘আমি কোনো বিষয় নিয়ে লুকোচুরি পছন্দ করি না। বিয়ের বিষয় ঠিক হলে সবাইকে জানাবো। আর কবে বিয়ে করছি? তা আমিও জানি না। কিছু হলে জানতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com