বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

রাশিয়ার সব কটি টিকাই কার্যকর : পুতিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

রাশিয়ায় করোনাভাইরাস নির্মূলে সব কটি টিকাই কার্যকর বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ায় ইতিমধ্যে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। গবেষণা নিশ্চিত করেছে, টিকাগুলো ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আর সব কটি টিকাই নিরাপদ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক তাদের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় এবার রাশিয়াও তাদের টিক নিরাপদ বলে দাবি করলো।

এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার শিগগিরই করোনাভাইরাসের তৃতীয় টিকার নিবন্ধন দেবে। এ ছাড়া এ বিষয়ে মস্কো অন্যান্য দেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। এ প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত আগস্টে ‘স্পুটনিক-৫’ নামে করোনাভাইরাসের প্রথম নিবন্ধিত টিকার ঘোষণা দিয়েছিলেন পুতিন। অক্টোবরের মাঝামাঝি ‘এপিভ্যাককরোনা’ নামেও আরেকটি টিকার ঘোষণা দেওয়া হয়।

পরীক্ষার সব কটি ধাপ পুরোপুরি অনুসরণ না করায় রাশিয়ার তৈরি করোনার টিকা নিয়ে পশ্চিমা গবেষকদের সন্দেহের মধ্যে পুতিনের মেয়ে ইয়েখটেরিনা তিখোনোভা তার শরীরের টিকা নেন। রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, টিকা নেওয়ার পর তার মেয়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে তাদের টিকা পাওয়া কথাও জানিয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com