বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

যুক্তরাষ্ট্রের বারে বন্দুকধারীর হামলা, নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩ বার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের একটি বারে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

রোববার ভোরে অস্টিনের সিক্সথ স্ট্রিট এলাকায় অবস্থিত একটি বারের সামনে এ হামলা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী পিস্তল ও রাইফেল ব্যবহার করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি এসইউভি গাড়িতে করে কয়েকবার বারটির সামনে দিয়ে ঘোরাফেরা করে। পরে গাড়ির জানালা থেকে গুলি ছোড়ে। এরপর গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে রাস্তায় থাকা লোকজনের দিকে গুলি চালায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলাকারীর নাম নিদিয়াগা দিয়াগনে। তার বয়স ৫৩ বছর। তার পরনে ইরানের পতাকার নকশাসংবলিত পোশাক ছিল এবং তাতে ধর্মীয় স্লোগান লেখা ছিল বলে এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানিয়েছেন।

হামলার একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালায়। ওই প্রেক্ষাপটে এ ঘটনায় সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই। সূত্র : এপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com