শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজে হামলা, শিক্ষকদের মারধর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরবে: পাকিস্তান

করোনায় আক্রান্ত জুয়েল আইচ আইসিইউতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৮৮ বার

সম্প্রতি কোভিড -১৯ আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী যাদুকর জুয়েল আইচ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে তার স্ত্রী বিপাশা আইচ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুয়েল আইচ ৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন এবং জ্বরের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড -১৯ পরীক্ষা করান। পাশাপাশি বুকের সিটি স্ক্যানও করান। পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে এবং তার ফুসফুসও সংক্রমিত হয়েছে।

বিপাশা জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যাদুকরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে সেবার মান ভালো না হওয়ায় হাসপাতাল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার। পরে মঙ্গলবার বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য বিপাশা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার শারীরিক অবস্থা সম্পর্কে বিপাশা আইচ জানিয়েছেন, তার স্বামী জ্বর এবং কাশিতে ভুগছেন। তিনি নাকে গন্ধ ও মুখের স্বাদ হারিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হলেও শ্বাসকষ্ট নেই। জুয়েল আইচ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপেও ভুগছেন। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com