বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৭২ বার

সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। আজই তাকে রাজধানী দামেস্কে দাফন করা হবে।

সিরিয়া সরকার এক বিবৃতিতে বলেছে, “ওয়ালিদ আল-মুয়াল্লেম তার সম্মানজনক দেশপ্রেমের জন্য সমধিক পরিচিত।”

সিরিয়া সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ওয়ালিদ আল-মুয়াল্লেমের মৃত্যুর পর উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে এ পদে বসানো হতে পারে।

ওয়ালিদ আল-মুয়াল্লেম ২০০৬ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১২ সাল থেকে তার কাঁধে উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও বর্তায়। ঝানু এ কূটনীতিবিদ দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আমেরিকায় সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

ওয়ালিদ আল-মুয়াল্লেম সর্বশেষ গত ২৫ অক্টোবর তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন একতরফা নিষেধাজ্ঞার কারণে তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করতে সমস্যায় পড়ছে এবং নিষেধাজ্ঞার কারণে দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com