শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নব্বইয়ের সালমান-শাহরুখের দেখা মিলবে আমিরের সিনেমায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার

সময়মতো সিনেমাটির শুটিং শেষ হলে আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাংকস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এই চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান। শোনা যাচ্ছে, এই সিনেমায় থাকবে দুটি ক্যামিও চরিত্র। এ জন্য আরও দুই খানকে বেছে নিয়েছেন আমির।

কয়েকদিন আগে ‘বলিউড নাউ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, লাল সিং চাড্ডা সিনেমায় স্বল্প সময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে। এবার মুম্বাই মিরর দিল অন্য খবর। সিনেমাটিতে থাকবেন আমিরের কাছের বন্ধু সালমান খানও। এই প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়।

মুম্বাই মিরর আরও বলেছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনার পর সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। সিনেমায় শাহরুখ তার বিখ্যাত সিনেমা ‘ডিডিএলজে’র আইকনিক চরিত্র রাজ হিসেবে হাজির হবেন। সালমান খানকে দেখা ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কোন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার প্রেম চরিত্রে। দুজনকেই নব্বইয়ে ফিরিয়ে নিতে ব্যবহার করা হবে ভিএফএক্স।

লাল সিং চাড্ডা সিনেমায় আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর। তবে তিন খানের এক হচ্ছেন, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com