শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ভা‌গ্নির গোপনাঙ্গে মামির গরম খু‌ন্তির ছ্যাঁকা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২২৬ বার

ব‌রিশালের গৌরনদী উপজেলায় সাড়ে ৪ বছর বয়সী ভা‌গ্নির গোপনাঙ্গে গরম খু‌ন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার মামী শাহনাজ পারভীনের বিরুদ্ধে। পাশের বা‌ড়িতে খেলতে যাওয়ায় এ কাণ্ড ঘটান তিনি।

গতকাল বুধবার দিবাগত রাতে শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে ব‌রিশালের গৌরনদী থানা পু‌লিশ। এ ছাড়া ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করায়। গত ২১ ন‌ভেম্বর বিকেলে শাহনাজ তার ভা‌গ্নির নাভী ও গোপনাঙ্গে গরম খু‌ন্তি দি‌য়ে ছ্যাকা দেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর মা‌-বাবার ম‌ধ্যে পা‌রিব‌রিক কলহ থাকায় তারা একস‌ঙ্গে থা‌কেন না। সে কার‌ণে শিশু‌টি উপ‌জেলার বাদামতলী গ্রা‌মে মামার বা‌ড়ি‌তে থা‌কে। গত ২১ ন‌ভেম্বর বিকেলে শিশু‌টি প্র‌তি‌বে‌শির বা‌ড়ি‌তে খেল‌তে গে‌লে রাগ হ‌ন তার মামী শাহনাজ পারভীন। পরে শিশুটি ফিরে এলে তার নাভী ও গোপনাঙ্গে ছ্যাকা দেন শাহনাজ।

বিষয়‌টি জানতে পারলে রাতে পু‌লিশ শিশু‌টি‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করে এবং শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী থানায় এক‌টি মামলা দায়ের করেছেন বলেও ওসি আফজাল জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com