বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৬ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২১৯ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় কোটি ১৬ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৯২ হাজার ৯৫ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৪১ হাজার ৯৩৬ জন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা তিন কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৪৩৩।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ ৮৮ হাজার ২৮২। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৬৪ হাজার ৮৪৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ নয় হাজার ৭৮৭। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ৭১৫ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৯৭৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com