রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে : স্বাস্থ্য মন্ত্রণালয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৩৯ বার

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং হামলার কারণে এসব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।

মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

জাতিসঙ্ঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তারমধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গতমাসের জাতিসঙ্ঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

এদিকে, জাতিসঙ্ঘ মঙ্গলবার জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থাটি বলছে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর গত ছয় বছরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ ৩৩ হাজার মানুষ মারা গেছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com