শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বাস-অটোরিকশার সংঘর্ষ : একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২০৪ বার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দু’জন নারী ও একটি শিশু রয়েছে। তারা হলেন একই পরিবারের হরেকৃষ্ণ বাদ্যকার (৫৫), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৮), গোবিন্দর স্ত্রী ববিতা বাদ্যকার (২৫), মেয়ে রাধে বাদ্যকার (৪), চাচি খুশি বাদ্যকার (৫২) ও চাচাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০)। এছাড়া অটোচালক জামাল শেখ (৩০)।

নিহত সবার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের বাসিন্দা। দৌলতপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হরেকৃষ্ণ বাদ্যকার সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে দৌলতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। উপজেলার মূলকান্দি এলাকায় যেয়ে বাসের সাথে ওই দুর্ঘটনা ঘটে।

ওসি রেজাউল করিম জানান, দৌলতপুরে সিএনজিচালিত একটি অটোরিকশাকে অপরদিক থেকে আসা একটি বাস সামনে থেকে ধাক্কা দিলে অটোতে থাকা একই পরিবারের ছয়জন ও অটোচালক নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com