শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কুয়াশা ঘেরা সকালে সড়কে ঝরল ৫ প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২১৯ বার

টাঙ্গাইলের সদর উপজেলায় কুয়াশা ঘেরা সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে সেখানে আরও একজন মারা যায়।

অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টাঙ্গাইলের পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বলেন, সকালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com