বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রথম সেঞ্চুরি শান্তর, প্রথম হ্যাটট্রিক রাব্বির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৩ বার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন নাজমুল হোসেন শান্ত। আর আসরে প্রথম দল হিসেবে ২০০ রানের দেখা পেলো শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী। একই ম্যাচে বল হাতে হ্যাটট্রিক নৈপুণ্য দেখালেন ফরচুন বরিশাল তারকা কামরুল ইসলাম রাব্বি।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা মাঠে টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরশিাল অধিনায়ক তামিম ইকবাল। উড়ন্ত সূচনায় ওপেনিং জুটিতে  ১৩১ রানের জুটি গড়েন রাজশাহীর দুই ব্যাটসম্যান শান্ত ও আনিসুল ইসলাম ইমন। শেষ পর্যন্ত ২২০/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে রাজশাহী। ফরচুন বরিশালের বল হাতে শেষ ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পেসার রাব্বি।
এদিন  ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। শেষ পর্যন্ত ৫৫ বলে ১০৯ রানের ইনিংসে শান্ত হাঁকান ৪ বাউন্ডারি ১১টি ছক্কা। অপর ওপেনার ইমন করেন ৬৯ রান। ৩৯ বলের ইনিংসে ইমন হাঁকান ৭ চার ওতিনটি ছক্কা। ফরচুন পেসার রাব্বি চার ওভারের স্পেলে ৪৯ রানে নেন ৪ উইকেট। চার ওভারে ৪৩ রানে দুই উইকেট নেন অপর পেসার সুমন খান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com