শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩০৪ বার

আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির বুয়েনস আইরেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন সাবেলা। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ২০১১ সালে বাংলাদেশেও এসেছিলেন সাবেলা। ২০১৪ সালের পর শারীরিক অসুস্থতার কারণে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি। দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com