রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাইডেন পুত্রের বিরুদ্ধে তদন্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৫১ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের দেলাওয়ার রাজ্যের এটর্নির অফিস। হান্টার নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, বিষয়টিকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। আমি দৃঢ়ভাবে আস্থা রাখি যে, পেশাদারিত্ব এবং দূরদৃষ্টিসম্পন্ন তদন্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হবে, আইনগতভবে এবং যথাযথভাবে আমি কাজ করেছি। তিনি জানিয়েছেন মঙ্গলবারই তদন্তের বিষয়ে তার আইনজীবীকে অবহিত করেছেন প্রসিকিউটররা। কর ফাঁকি ছাড়াও বাব্যসা-বাণিজ্যে অনিয়মসহ নানা অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন এবং বার্তা সংস্থা রয়টার্স।
আগামী ২০শে জানুয়ারি প্রসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন। নির্বাচনী প্রচারণার সময়েই বাইডেনের ছেলের ব্যাপারে তদন্ত আরম্ভ করার দাবি জানিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন।

বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার, অর্থ পাচার, কর ফাঁকি নিয়ে হান্টারের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। তবে এ তদন্তের বিষয়ে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কোন প্রভাব বিস্তার করবেন না বলে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয় যে, হান্টার বাইডেনের বিরুদ্ধে একাধিক বিষয়ে তদন্ত করা হবে। যেখানে বিশেষ করে চীনের সঙ্গে ব্যবসা পরিচালনার সময় কোন অনিয়ম করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com