শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ঘন কুয়াশা ঝরতে পারে বৃষ্টি হয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭৫ বার

সারাদেশে বিরাজমান ঘন কুয়াশা আরও দু-একদিন থাকতে পারে। আরব সাগর থেকে বাতাসের সঙ্গে ভেসে আসা জলীয় বাষ্পে কয়েক দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে। এটি আরও ঘন হয়ে দেশের বিভিন্ন স্থানে ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে। এদিকে সকাল থেকেই দিনের আলো যেন সন্ধ্যার আঁধারে পরিণত হয়েছে। দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি কিন্তু বেড়ে চলেছে। গতকাল শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, ভূমধ্যসাগর থেকে আসা কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। আজ সকাল থেকে দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহ হয়ে রাজধানী পর্যন্ত অনেক এলাকায় ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সকালেও ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, সোমবার সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারাদেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে নদীতীরবর্তী এলাকায় বাড়তে পারে কুয়াশা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com