শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নাসার আবহাওয়া বিজ্ঞানী হলেন শাবি শিক্ষার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩২০ বার

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

নাসায় কাজ পাওয়ার সুযোগের বিষয়ে ফাহাদ আল আবদুল্লাহ বলেন, ‘নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।’ এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

শাবির সাবেক এই শিক্ষার্থী জানান, প্রথমে নাসা গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফাহাদ আল আবদুল্লাহ আরও বলেন, ‘আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করার পর যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ফাহাদ। এরপর তিনি নাসাতে যোগ দিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com