রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

২ শিশুকে অপহরণের পর হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৮৭ বার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশুকে অপহরণের পর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো শাহিনুর, জহিরুল ও মালেক।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলো মোঃ শামিম, মোঃ জাকির হোসেন ও আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে তিন দিন পর ২৯ জানুয়ারি ওই শিশুদের গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত এক শিশুর মা মির্জাপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com