শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ম্যাডোনার বিরুদ্ধে মামলা…?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৪২৮ বার

এক অনুষ্ঠানে সময়মতো উপস্থিত না থাকার কারণে চটে গিয়ে ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেছেন এক ভক্ত। অনুষ্ঠান দেরিতে শুরু হবে এমন খবর পাওয়ার পর প্রথমে আয়োজকদের কাছে টিকিটের টাকা ফেরত চান তিনি। এতে কাজ না হওয়ায় পরে বাধ্য হয়ে আদালতে ক্ষতিপূরণের মামলা করেন ওই ভক্ত। জানা গেছে, অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাত সাড়ে আটটায়। কানায় কানায় পূর্ণ সভাগৃহ যখন অধীর অপেক্ষায় সময় গুণছে তখনই ফের ঘোষণা আসে, রাত সাড়ে দশটায় আসরে আসবেন ম্যাডোনা। অনুষ্ঠান শেষ হবে রাত একটায়। সঙ্গে সঙ্গে ধৈর্যেও বাঁধ ভাঙে সেই ভক্তের। তাঁর যুক্তি, পরের দিন তাঁর অফিস আছে।
তিনি এতক্ষণ থাকতে পারবেন না। সুতরাং, তাঁর টিকিটের দাম যেন ফেরত দেওয়া হয়। আয়োজক তাঁর আবেদনে সাড়া না দিলে এরপরেই তিনি মামলা করেন আদালতে। মামলায় তিনি জানান, এক হাজার চব্বিশ আমেরিকার ডলারে তিনটি টিকিট কেটেছিলেন। সময় বদলানোয় তিনি টিকিট তিনটি বিক্রিরও চেষ্টা করেন। কিন্তু দাম কমে যাওয়ায় সেটাও সম্ভব হয়নি। এরপরেই ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com