বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ট্রেন-বাস সংর্ঘষে প্রাণ গেল ১১ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলগেটে ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার সকাল পৌনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।।

দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ওই সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী।

দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করে এলাকাবাসী জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল ও গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com