শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

করোনায় মৃত্যু ৭৩১২ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২১৬ বার

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৬৯টি নমুনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৬.২৪ শতাংশ। মোট সুস্থতার হার ৮৭.৫৭ শতাংশ। মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com