শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বেশি বিপজ্জনক নয় নতুন করোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ বার

খুব দ্রুত সংক্রমণ ছড়ায় করোনার এমন একটি নতুন ধরন এসেছে ব্রিটেনে৷ ভাইরোলজিস্টরা বলছেন, এতে আতঙ্কের কিছু নেই, আগে যে টিকা আবিষ্কার করা হয়েছে তা নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধেও কাজ করবে৷

ব্রিটেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটা অংশে এমন এক করোনা ভাইরাস এসেছে যার সংক্রমণ-হার আগের কোভিড-১৯-এর চেয়ে অন্তত ৭০ ভাগ বেশি৷ করোনার নতুন এ ভ্যারিয়েন্ট বা ধরন আরো বিপজ্জনক আখ্যা দিয়ে লকডাউন আরো কঠোর করার সিদ্ধান্তও নিয়েছে সে দেশের কর্তৃপক্ষ৷

তবে ভাইরোলজিস্টরা মনে করছেন, নতুন এ করোনা দ্রত সংক্রামক হতে পারে, তার মানে এই নয় যে ভাইরাসটি বেশি বিপজ্জনকও হবে৷

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ছয় মাস আগেও নতুন ধরনের সংক্রমণ লক্ষ্য করা গেছে৷ তারপর গত গ্রীষ্মে স্পেন থেকে শুরু হয়ে ইউরোপের প্রায় অর্ধেক এলাকা জুড়ে দেখা গেছে নতুন ধরনের করোনার বিস্তার৷ ওই ধরনটির সংক্রমণ-হার বেশি ছিল, তবে বেশি বিপজ্জনক ছিল না৷

ব্রিটেনের নতুন ভাইরাসটি সম্পর্কে বার্লিনের চারিটে হাসপাতালের ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রোস্টেন বলেন, এটা অনেক আগেই ইউরোপে এসেছে৷ এই ভাইরাস ইংল্যান্ডে আছে গত সেপ্টেম্বর থেকে৷ তার মতে, জার্মানিতেও সংক্রমণ ছড়ানো শুরু করতে পারে এই ভাইরাস, ‘এটা যে ইতিমধ্যে ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ডেনমার্কে এসেছে৷ তাই যদি হবে, তাহলে এখন জার্মানিতে আসবে না কেন?’ সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com