শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

করোনা একবার হলে, দ্বিতীয়বার হওয়ার আশঙ্কা কম : গবেষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ বার

কেউ করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ভবিষ্যতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে সুরক্ষা পাওয়া যায় বলে দুটি নতুন গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, একবার কোভিড পজেটিভ হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা কমপক্ষে ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত দ্বিতীয়বার সংক্রমণ থেকে থেকে নিরাপদ থাকতে পারেন।

গবেষণার এসব তথ্যগুলো ভ্যাকসিনের জন্য ভালো সংবাদ। কারণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিবডি তৈরি করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. নেড শার্পলেস বলেন, গবেষকরা দেখেছেন করোনা সংক্রমিত হওয়ার পর প্রাকৃতিকভাবেই যাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা করোনার কম ঝুঁকিতে থাকেন। আর এটা ভ্যাকসিনের জন্য এই কারণে ভালো যে, ভ্যাকসিনের কাজটাও ঠিক এমনই হবে।’

‘একজনের পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা খুবই কম,’ বলেন তিনি।

ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. নেড শার্পলেস জানান, ইনস্টিটিউটের গবেষণাটির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক ছিল না। ক্যান্সার নিয়ে গবেষণা করা অনেক গবেষণা মহামারিজনিত কারণে করোনাভাইরাস নিয়ে কাজ করতে চলে এসেছেন।

দুটি গবেষণাতেই দুই ধরেনর পরীক্ষা চালানো হয়েছিল। একটি- করোনা সংক্রমণের কয়েক মাস পর অ্যান্টিবডি পরীক্ষা এবং সম্প্রতি আবার করোনা আক্রান্ত কি না তার শনাক্তের একটি পরীক্ষা।

দুটি গবেষণার একটি গত বুধবার ইউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয় এবং এতে ১২ হাজার ৫০০ জন স্বাস্থ্যকর্মী জড়িত ছিলেন। কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন এক হাজার ২৬৫ জনের পরীক্ষা করে প্রায় সবার শরীরে করোনার এন্টিবডি পাওয়া গেছে এবং শুধু দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যদিও তাদের মধ্যে কোনো উপসর্গই পাওয়া যায়নি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরো প্রায় সাত লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ২৯ হাজার ১৬৬ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ছিল ১৭ লাখ ১৫ হাজার ৮১৫ জন। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৭৫২ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৪৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আরো দুই লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এক কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জনে। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুটি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। ফাইজারের পর গত সপ্তাহে মর্ডানার ভ্যাকসিনও অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com