শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পুলিশের জ্যাকেট পরে ডাকাতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২২০ বার

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে এক গৃহবধূর বাড়ি থেকে স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ দুই লাখ টাকার বেশি মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর পৌর এলাকার মৃত সাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের নিউ মার্কেটের অদূরে চর আজিমপুর মহল্লায় মৃত সাদেক আলীর স্ত্রী আর্শেদা বেগম তার দুই মেয়েকে নিয়ে ঘরে টিভি দেখছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে তিনজন ঘরে প্রবেশ করে ইয়াবা বিক্রির অভিযোগ তোলে।

তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াবা আছে বলে তল্লাশি চালায়। পরে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ দুই লাখ টাকার অধিক জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুরো এলাকায় মাইকিং করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশের জ্যাকেট পরে প্রতারণা করেছে একটি চক্র। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ রাতেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com