রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর জামিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২১৯ বার

বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলায় বিএনপির ১৭৮ জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদন শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে দুপুরের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ নেতাকর্মী।

গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিন শতাধিক নেতাকর্মী আগাম জামিন পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com