সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত নারী ছিলেন ট্রাম্পের সমর্থক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২২১ বার

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে সহিংসতায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে যে নারী নিহত হয়েছেন তার পরিচয় পাওয়া গেছে। অ্যাশলি ব্যাবিট নামে ওই নারী ছিলেন ট্রাম্পের কড়া সমর্থক। তিনি মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য।

তাণ্ডব চালানোর সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষের সময় ওই নারী নিহত হন বলে জানা গেছে। তবে ব্যাবিট কার গুলিতে নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত তিনজনের মৃত্যু হয়। ক্যাপিটল ভবনে সহিংসতায় অ্যাশলি ব্যাবিট নামে ওই নারীসহ এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।

এর আগে অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। ফলে ওয়াশিংটনে জারি করা হয়েছে কারফিউ। এ ঘটনায় এখন পযন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com