সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আমার চাচা ভারসাম্যহীন : ম্যারি ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৬৩ বার

সমর্থকদের উসকানি দিয়ে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বহির্বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবও তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের নিজের ভাতিজি ম্যারি ট্রাম্প।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন ম্যারি ট্রাম্প।

পেশায় একজন মনোরোগ চিকিৎসক ম্যারি ট্রাম্প বলেন, নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগেই তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত।

আর এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তা শুরু করতেও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ট্রাম্পের ভাতিজি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্পকে পুরোপুরি ভারসাম্যহীন বলে অভিহিত করেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। সে সময় ট্রাম্পকে যত দ্রুত সম্ভব অভিসংশনে সব ধরনের প্রস্তুতি শুরুর কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com