শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৭১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা চলবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরে এ সময়সূচি প্রকাশ করা হয়। প্রতিটি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।

পরীক্ষার সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ না করে রুটিনে বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষাগুলো হবে। রুটিনে ‘বিশেষ দ্রষ্টব্য’ দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। এগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না; পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ; পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে কলেজের বিভাগীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে; ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে এবং এই সময়সূচিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে প্রকাশের পরপরই তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।

রুটিন অনুযায়ী ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ, ইডেনের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে, বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন কবি নজরুল সরকারি কলেজে, কবি নজরুল কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ আর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন সরকারি বাঙলা কলেজে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com