সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৪০ বার

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে।

মাহমুদ আব্বাসের কার্যালয় শুক্রবার এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।

এর আগে ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস জয়ী হয়।

হামাসের ওই জয়ের পরই ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com