বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৩ বার

ফাইজার/বায়োএনটেকের প্রথম ধাপের করোনা টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ১৩ জনই নার্সিং হোমের রোগী। করোনার টিকা নেওয়ার পর তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।

নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রধান চিকিত্সক সিগার্ড হর্তেমো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, টিকার সাধারণ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর এবং বমি বমি ভাব, তবে দুর্বল রোগীদের ক্ষেত্রে এটি মারাত্মক পরিণতি হতে পারে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ১৩ জন নার্সিং হোমের রোগীদের বয়স অন্তত ৮০ বছর। তবে এনিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেননি। বরং কাদের টিকা নেওয়া উচিৎ সে সম্পর্কে তারা পরামর্শ দিচ্ছেন।

দেশটির সরকারি হিসেবের তথ্যমতে গত মাস পর্যন্ত দেশটিতে ফাইজার অথবার মডার্নার করোনা টিকার প্রথম ডোজ ৩০ হাজারের বেশি মানুষকে দেওয়া হয়েছে।

নরেজিয়ান গণমাধ্যম এনআরকে’কে মেডিক্যাল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন বলেছেন, এই নিয়ে আমরা উদ্বিগ্ন নই। এটা পরিষ্কার যে এইসব ভ্যাকসিনের একটু ঝুঁকি আছে।

তিনি আরও জানান, চিকিৎসকদের সতর্ক হওয়া উচিৎ কাদের টিকা দেওয়া উচিৎ।

দেশটির সংস্থা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২৯ জন এই টিকা নেওয়ার পর তাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যাদের মধ্যে মারা যাওয়া ১৩ জনও আছেন।

কর্মকর্তারা জানিয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়ার শিকারের মধ্যে রয়েছেন ২১ জন নারী এবং আট জন পুরুষ। এছাড়া নিহতের মধ্যে নয় জনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। এবং সাত জনের একটু কম পার্শ্বপ্রতিক্রিয়া ছিল।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। এই ভাইরাসে মারা গেছেন ৫০০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com