রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

স্বামীর প্ররোচনায় স্ত্রীর আত্মহত্যা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১৮৩ বার

নরসিংদীর রায়পুরা উপজেলায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামে শ্যামলী নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্য মো. রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে নিহতের মা রাবেয়া বাদী হয়ে নিহতের স্বামীসহ পাঁচজনের নামে থানায় মামলা দায়ের করেছেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর পাশাপাশি নিহতের স্বামী মো. মানিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com