রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২০৪ বার

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় আজমেরী পরিবহনের চালক তসিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক জিসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ঘটনার দায় স্বীকার করেছেন।

এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকার (২৫) বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। গতকাল সোমবার সকালে মোটরসাইকেলে করে তারা দুজন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com