শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

২৫ জনকে দিয়ে শুরু হবে করোনার টিকাদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৩২ বার

আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ২৫ জনকে করোনা টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। আর এই ২৫ জন হবেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য সচিব জানান, এরপর ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হতে পারে। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, মুগদা ঢাকা মেডিক্যালের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় স্বাস্থ্য সচিব বলেন, সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র থাকবে না। সার্বিক কার্যক্রম সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রথম মাসে ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। দ্বিতীয় মাসে ৫০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে যারা টিকার প্রথম ডোজ নেবেন তারা এক মাস পর দ্বিতীয় ডোজ পাবেন।

ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ টিকা আগামীকাল দুপুর ১ টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত হয়ে এটা গ্রহণ করবেন বলেও জানান স্বাস্থ্য সচিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com