রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফিলিস্তিনিরা শহীদদের রক্তের সাথে বেঈমানি করবে না : হানিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৯৭ বার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দফতরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সব প্রতিরোধ সংগঠনই ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতার আত্মত্যাগের কথা মনে রাখবে এবং তার রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

গাজায় শহীদ আবু আল আতার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইসমাইল হানিয়া আরো বলেন, হামাসের সামরিক শাখা ইজ্যাদ্দিন কাস্সাম ব্রিগেড এবং ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেডের মধ্যে এমন এক বন্ধন তৈরি হয়েছে যা বিচ্ছিন্ন করা যাবে না।

তিনি বলেন, ফিলিস্তিনি জাতি তাদের শহীদদের রক্তের সাথে কখনোই বেঈমানি ও আপস করবে না এবং প্রতিরোধ সংগঠনগুলোর সতর্কতা ও অতীত অভিজ্ঞতা সব সময় শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সহযোগিতা করেছে।

গত ১২ নভেম্বর গাজায় ইসরাইলি জঙ্গিবিমানের হামলায় জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেডের প্রভাবশালী কমান্ডার বাহা আবু আল আতা ও তার স্ত্রী নিহত হন। এর ফলে ইসরাইলের সাথে ইসলামিক জিহাদের দুই দিনব্যাপী সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিনিরা ইসরাইলে চার শ’রও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় ইসরাইলের নির্বিচার আহামলায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত হন। সূত্র : পার্স টুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com