রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১৭৩ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় গতকাল শনিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় চালক আল আমিনসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন- ঢাকা হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ (২৬) ও পলাশ (২৭)।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, গতকাল শনিবার রাত দুইটার দিকে ঢাকা থেকে রাঙামাটিগামী ওই মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর দুই আরোহী নিহত হন। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা বলেন, নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে গত রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিল সে। পথিমধ্যে ভবেরচর এলাকায় দুর্ঘটনায় তার বন্ধু পলাশসহ তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com