রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

আ.লীগের দু’গ্রুপের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ১৮২ বার

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ্য খান সোহেলের উদ্যোগে কর্মীসভা ও ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে সরকারে যুগপূর্তি উপলক্ষে কর্মসূচির ডাক দেন। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিস মাইজদী শহরে রাতে মাইকিং করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রাজনৈতিক দলের দু’পক্ষের পৃথক কর্মসূচিকে ঘিরে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com