সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

৭০টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৩৫ বার

যুক্তরাজ্য থেকে ছড়ানো নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানায়।

ডব্লিউএইচও জানায়, গত সোমবার পর্যন্ত ৭০ দেশে এ ভাইরাসের বিস্তার ঘটেছে। শুধু গত সপ্তাহেই ১০টিরও বেশি দেশে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি শনাক্ত করা হয়। করোনার এ ধরন ভিওসি ২০২০১১২/০১ কিংবা বি.১.১.৭ হিসেবে পরিচিত, যা ভাইরাসটির আগের ধরনগুলোর চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে বলে প্রমাণিত হয়েছে। তবে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার কোভিড টিকা নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হয়েছে।

ডব্লিউএইচও তাদের বিবৃতিতে বলে, আফ্রিকাতে অন্য একটি স্ট্রেইন পাওয়া গেছে। যার নাম দেওয়া হয়েছে ৫০১ওয়াই.ভি২। এক সপ্তাহ আগেও এই স্ট্রেইন ৮টি দেশে এর অস্তিত্ব ছিল। কিন্তু এখন ৩১টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরনটি অন্তত ৭০ শতাংশ বেশি হারে বিস্তার ঘটাতে পারে। বর্তমানে বিশ্বে যে টিকাগুলো রয়েছে সেগুলো করোনাভাইরাসের প্রথম দিকের ধরন ঠেকানোর চিন্তা করে তৈরি করা হয়েছে। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, এটি নতুন ধরন ঠেকাতেও কাজ করবে, যদিও তা নিয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com