সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ভারতে কৃষকদের আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা দিল্লিতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১৯৩ বার

ভারতে কৃষকদের দাবি-দাওয়া আদায়ের উত্তাল আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা হয়েছে দিল্লিতে। গতকাল শুক্রবার দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটেছে।

গণমাধ্যম জানায়, গতকাল শুক্রবার দুপুরের পর প্ল্যাকার্ড আর পতাকা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন ২০০ এর বেশি মানুষ। নিজেদের স্থানীয় বাসিন্দা দাবি করে এবং বিক্ষোভের কারণে দৈনিক আয় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে কৃষকদের এলাকা ত্যাগ করতে বলেন তারা।

বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগও আনা হয়। কৃষকরা পিছু হটতে অস্বীকৃতি জানালে হয় সংঘাত-সংঘর্ষ। পাথর ছোঁড়া থেকে শুরু করে ধারালো অস্ত্র নিয়েও হামলা চালায় অনেকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জব্দ করে ধারালো অস্ত্র। এ ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয় বলেও গণমাধ্যম থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com