শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৭৯ বার

রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকালে মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

সকাল ৮টার দিকে সনি সিনেমা হলের সামনে অবস্থিত নিয়ে বিক্ষোভ করতে থাকেন ওই এলাকায় অবস্থিত কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ নানা অজুহাতে বেতন পরিশোধ করছে না। ফলে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, ‘কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং নামের কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছে। চেষ্টা চালানো হচ্ছে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com