সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

উত্তরাখণ্ডে হিমবাহ ধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৭০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৫ বার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় হিমবাহ ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৭০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গতকাল রোববার অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে প্রবল হড়পা বান দেখা দেয়, পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে যায়, ঘরবাড়ি ও নিকটবর্তী এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ঋষিগঙ্গার কাছে একটি ছোট জল বিদ্যুৎ কেন্দ্রও ধ্বংস হয়। ওই ঘটনায় যে ১৭০ জন নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে এনটিপিসির ১৪৮ জন কর্মী ও ঋষিগঙ্গার ২২ জন রয়েছেন।

ঘটনাস্থলে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি টিমও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন্য ও দেশটির নৌবাহিনী সাতটি ডুবুরি দল পাঠিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে আরও ২ লাখ রুপি করে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

এর আগে নরেন্দ্র মোদি টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, ‘ভারত উত্তরাখণ্ডের পাশে আছে, পুরো দেশ সেখানকার সবার জন্য প্রার্থনা করছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com